খেলার মাঠে ওয়ার্কশপ নির্মাণ বন্ধের দাবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৩আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৩

নারায়ণগঞ্জের বন্দরের চৌরাপাড়া বিআইডব্লিউটিসির খেলার মাঠ ও মনোরম প্রকৃতি রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার বেলা ১১টায় বন্দরের চৌরাপাড়া বিআইডব্লিউটিসির মাঠে এ কর্মসূচি পালন করেন চৌরাপাড়া এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘শীতলক্ষ্যা নদীর তীরবর্তী চৌরাপাড়া এলাকাটি মনোরম প্রাকৃতিক সৌন্দর্যবেষ্টিত একটি জনবহুল এলাকা। এই এলাকার ছেলেরা ফুটবল, ভলিবলসহ বিভিন্ন খেলাধুলায় জাতীয় পর্যায়ে অবদান রেখেছে। কিন্তু খেলাধুলা চর্চার জন্য এখানে কোনও মাঠ নেই। নদীতীরের বিআইডব্লিউটিসির ভাসমান ডকইয়ার্ডের মাঠটি খেলাধুলা চর্চার একমাত্র ভরসা। দীর্ঘকাল থেকে এলাকার মানুষ এই মাঠে খেলাধুলাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে আসছে। কিন্তু বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ মাঠটিতে একটি ওয়ার্কশপ থাকা পরেও আরেকটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন। ওয়ার্কশপ নির্মাণ করা হলে বন্ধ হবে খেলাধুলা।’

যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে খেলার মাঠ এবং মনোরম প্রকৃতি রক্ষার দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন– সমাজ সেবক শহীদুল্লাহ মাস্টার, অ্যাডভোকেট আল আমিন ও এসএম হুমায়ুন কবিরসহ স্থানীয়রা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

/এমএএ/
সম্পর্কিত
নৌপরিবহনের সব প্রতিষ্ঠানকে জনবান্ধব করার নির্দেশ
বিআইডব্লিউটিসি চেয়ারম্যান সলিম উল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা 
‘পিএস মাহসুদ’কে নিয়ে কি বিপাকে বিআইডব্লিউটিসি
সর্বশেষ খবর
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক