তিনটি চোরাই মোটরসাইকেলসহ আটক ৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২১, ১৭:০০আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৭:০০

তিনটি মোটর সাইকেল চুরির অভিযোগে পাঁচ জনকে আটক করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা। বুধবার (৬ অক্টোবর) দুপুরে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন– মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার সিলিমপুর গ্রামের আসাদুজ্জামান জুয়েলের ছেলে রেজা মাহমুদ সাইমন (৩২), চাসিড়ি গ্রামের পনির ব্যাপারীর ছেলে মো. জাহিদুল ইসলাম নীরব (২৫) এবং আবদুল মোতালেব সিকদারের ছেলে সুমন (২২), নুরপুর গ্রামের আইনাল হক কোতোয়ালের ছেলে আমিনুল ইসলাম (৩০), বালিগাঁও গ্রামের নাসির পাঠানের ছেলে মো. সানি (২১)।

পুলিশ জানায়, গত ৩ অক্টোবর মুন্সীগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে আদালতের অফিস সহায়ক মো. ফরহাদ হোসেন রুবেলের মোটরসাইকেল চুরি হয়ে গেলে সদর থানায় মামলা হয়। পরে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্যদের আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। আসামিদের জিজ্ঞাসাবাদ করে তাদের হেফাজত থেকে চুরি হওয়া মোটর তিনটি সাইকেল উদ্ধার করা হয়।

আসামিদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক চুরি এবং মারামারির অভিযোগে বিভিন্ন থানায় মামলা আছে বলে জানায় পুলিশ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি