শিশু ধর্ষণ মামলার আসামির যাবজ্জীবন

ময়মনসিংহ প্রতিনিধি
১১ অক্টোবর ২০২১, ১৯:০৭আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৯:০৭

শেরপুরে শিশু ধর্ষণ মামলায় আহমদ আলী (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

কোর্ট ইন্সপেক্টর খন্দকার শহীদুল হক জানান, সোমবার (১১ অক্টোবর) বিকালে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আখতারুজ্জামান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আহমদ আলী নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের বাঁশকান্দা গ্রামের মৃত হাবিল উদ্দিন ফকিরের ছেলে এবং চার সন্তানের জনক। সে মামলার পর থেকেই পলাতক ছিল।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২৫ আগস্ট রাত ৮টার দিকে নালিতাবাড়ী উপজেলার হতদরিদ্র পরিবারের ওই শিশুকে (৯) বসতবাড়ির ঘরে একা পেয়ে ধর্ষণ করে প্রতিবেশী আহমদ আলী। পরে তার ডাক-চিৎকারে বৃদ্ধা ভিক্ষকু মাসহ স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। পরদিন ওই ঘটনায় ধর্ষিতা শিশুটির বড় ভাই বাদী হয়ে আহমদ আলীকে আসামি করে নালিতাবাড়ী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। নালিতাবাড়ী থানার তৎকালীন এসআই মোহাম্মদ রুহুল আমিন তালুকদার তদন্ত শেষে একই বছরের ১২ অক্টোবর অভিযোগপত্র দাখিল করেন।

বিচারিক পর্যায়ে বাদী, ভিকটিম, চিকিৎসক ও জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেটসহ আট জনের সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
ধর্ষণের শিকার কিশোরীর পরিচয় প্রকাশ: চকরিয়ার ওসির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম