বিদ্যুতের খুঁটি পুঁততে গিয়ে চাচি-ভাতিজার মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
১১ অক্টোবর ২০২১, ২১:৩০আপডেট : ১১ অক্টোবর ২০২১, ২১:৩০

সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যুতের খুঁটি পুঁততে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চাচি-ভাতিজার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন আরও তিন জন। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, সোমবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের বিলনাদো গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত দুজন হলেন– বিলনাদো গ্রামের বাশি আকিন্দের স্ত্রী মর্জিনা খাতুন (৫০) এবং দেছের আকন্দের ছেলে নিহত মর্জিনার ভাতিজা রফিকুল ইসলাম (৩০)।

স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, কিছুদিন আগে ওই গ্রামের দেছের আকন্দ ও বাশি আকন্দ বাড়িতে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেন। পরে তা অনুমোদন হলে ওই বাড়িতে পল্লী বিদ্যুৎ অফিস সংযোগ দিতে যায়। কিন্তু প্রতিবেশী আবুল কাশেম তার বাড়ির ওপর দিয়ে বিদ্যুতের তার নিয়ে যেতে বাধা দেন। পরবর্তী সময়ে সোমবার সন্ধ্যা ৬টার দিকে বিকল্প পথে বাড়িতে বিদ্যুৎ নিতে রফিক ও তার চাচি মর্জিনা খাতুন খুঁটি পুঁতছিলেন। সে সময়ে বাড়ির ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক সরবরাহের মূল ২২০ ভোল্টের তারের সঙ্গে ওই খুঁটির স্পর্শে রফিক বিদ্যুতায়িত হন। বিষয়টি বুঝতে পেয়ে চাচি তাকে বাঁচানোর জন্য স্পর্শ করলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে সোহাগ (২৫), ইয়াছিন (৩২) ও শহিদুল (৩৫) নামে তিন জন আহত হন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, ‘বিষয়টি জেনে সেখানে যাচ্ছি। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত বলতে পারবো।’

/এমএএ/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী