সিরাজগঞ্জে ডেঙ্গুতে একজনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
১১ অক্টোবর ২০২১, ২৩:০২আপডেট : ১১ অক্টোবর ২০২১, ২৩:০৬

সিরাজগঞ্জে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে শাপলা খাতুন (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (১১ অক্টোবর) দুপুর ২টার দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। হাসপাতালের পরিসংখ্যানবিদ মোছা. জীবন্নাহার এ তথ্য জানিয়েছেন।

শাপলা সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের নয়াপাড়া গ্রামের সেনা সদস্য রঞ্জুর স্ত্রী।

এ বিষয়ে ওই হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মো. ফরিদুল ইসলাম এবং সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. সৌমিত্র বসাক ও পরিসংখ্যানবিদ হুমায়ন কবীর কিছু বলেননি। তবে ডা. সৌমিত্র বসাক বলেন, ‘যদি তার ডেঙ্গুতে মৃত্যু হয় তাহলে এ বছরে সিরাজগঞ্জে এটাই ডেঙ্গুজ্বরে প্রথম মৃত্যু।’

জানা গেছে, শাপলা শরীরে জ্বর নিয়ে গত রবিবার ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

/এমএএ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম