স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২১, ২৩:০৫আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ২৩:০৫

ঠাকুরগাঁওয়ের সীমান্ত উপজেলা হরিপুরে স্বামীর হাসুয়ার আঘাতে স্ত্রীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে কফুরা বেগম (৪৫) নামে ওই নারীকে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। স্ত্রীকে খুনের দায়ে স্বামী হাসান আলীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ।

পুলিশ জানায়, বুধবার সকালে তুচ্ছ ঘটনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী হাসান হাতে থাকা হাসুয়া দিয়ে স্ত্রী কফুরা বেগমের হাতে কয়েকটি আঘাত করেন। এতে কফুরার হাতে গভীর জখম হয়ে অনেক রক্তক্ষরণ হয়। অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কফুরার শারীরিক অবস্থার আরও অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পর বিকালে তার মৃত্যু হয়।

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইফতেখারুল জানান, কফুরা বেগমের বাঁ হাতের রগ কেটে অনেক রক্তক্ষরণ হয়েছে। তার শারীরিক অবস্থা খারাপ দেখে দ্রুত এম আব্দুর রহিম দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

হরিপুর থানার ওসি তাজুল ইসলাম বলেন, মৃত কফুরার স্বামী হাসান আলীকে আটক করা হয়েছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হরিপুর থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।

এদিকে, অভিযুক্ত হাসান আলীর স্বজনদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম