তিন দিন পর যানজটমুক্ত হচ্ছে সিরাজগঞ্জের মহাসড়ক

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২১, ১৯:২৩আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৯:২৩

টানা তিন দিন ভয়াবহ যানজটের পর বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক এবং সিরাজগঞ্জের তিনটি মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। এতে ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে আটকে থাকা হাজার হাজার পরিবহনের যাত্রীদের চরম ভোগান্তির অবসান হতে চলেছে।  

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যার পর সিরাজগঞ্জ জেলা ট্রাফিক পরিদর্শক সালেকুজ্জামান সালেক বলেন, ‘নলকা সেতুর কাজ শেষ হয়েছে। এখন উভয় লেনে যানবাহন চলাচল করায় ধীরে ধীরে গাড়ির চাপ কমতে শুরু করেছে। তবে এখনও বেশ কিছু স্থানে যানবাহনের ধীরগতি রয়েছে।’

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটার পর নলকা সেতুর সংস্কার কাজ শেষ হওয়ার পর দুটি লেনই চালু হয়। এরপর থেকে যানজট কমতে শুরু করে।

নলকা সেতুর সংস্কার কাজ শেষ হওয়ার পর যান চলা শুরু হয় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, ‘এখনও মহাসড়কের গাড়িগুলো ধীরগতিতে চলছে। তবে কোথাও থেমে নেই। আশা করছি, এক ঘণ্টার মধ্যেই মহাসড়ক স্বাভাবিক হয়ে যাবে।’

উল্লেখ্য, বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা সেতুতে সংস্কার কাজ চলায় মঙ্গলবার সকাল থেকে যানজট শুরু হয়। রাতভর তীব্র যানজট ধীরে ধীরে বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ গোলচত্বর থেকে শুরু করে হাটিকুমরুল গোলচত্বর, হাটিকুমরুল থেকে নাটোর রুটের নাঈমুড়ী ও হাটিকুমরুল থেকে বগুড়া সড়কের ভুইয়াগাঁতী পর্যন্ত ৪৫ কিলোমিটারে যানজট ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে।

/এমএএ/
সম্পর্কিত
ঈদের ছুটির শেষ দিনেও ফাঁকা রাজধানী, নেই যানজট
ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, পদ্মা সেতুতে নেই যানজট
যানজট কমছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান