হাতের ব্যান্ডেজ খুলতেই বেরিয়ে এলো ১৫ ভারতীয় মোবাইল ফোন 

বেনাপোল প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২১, ১৭:৪৪আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৭:৪৪

ভারত থেকে আসা বাংলাদেশি এক পাসপোর্টযাত্রীর কাছ থেকে ১৫টি ভারতীয় উন্নতমানের মোবাইল ফোন উদ্ধার করেছেন কাস্টমস শুল্ক গোয়েন্দার সদস্যরা। অভিনব কৌশলে হাতে ব্যান্ডেজ করে সানাউল্লাহ (৩৯) নামে ওই যাত্রী মোবাইল ফোনগুলো নিয়ে আসছিলেন। 

সোমবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্র থেকে ফোনগুলো উদ্ধার করা হয়।

পাসপোর্টযাত্রী সানাউল্লাহ চট্গ্রাম জেলার সাতকানিয়া থানার সামিয়াপাড়া এলাকার নুরুল আমিনের ছেলে। 

উদ্ধার মোবাইল ফোন ও অন্যান্য পণ্য কাস্টমস শুল্ক গোয়েন্দা কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, ‘পাসপোর্টযাত্রী সানাউল্লাহ কাস্টমস ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে বের হয়ে হওয়ার পর তার হাতে ব্যান্ডেজ দেখে আমাদের সন্দেহ হয়। এরপর তাকে তল্লাশি করে ওই ব্যান্ডেজের ভেতর থেকে ১৫টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় তার ল্যাগেজ থেকে জিন্স প্যান্ট, লেহেঙ্গা, জুতা, স্যান্ডেল, গেঞ্জি, কসমেটিক্স, ব্রাসহ বিভিন্ন পণ্যও উদ্ধার করা হয়। এসব পণ্যগুলো বেনাপোল কাস্টমস হাউজ থেকে শুল্ক পরিশোধ করে নেওয়ার জন্য সিজার করা হয়েছে।’

চেকপোস্ট কাস্টমসে কর্মরত সহকারী রাজস্ব কর্মকর্তা মেজবাহ হাসান বলেন, ওই ব্যক্তির পণ্যগুলো শুল্ক পরিশোধ সাপেক্ষে সাময়িক আটকের রশিদ দেওয়া হয়েছে। 

/এমএএ/
সম্পর্কিত
শাহজালালে যাত্রীর সঙ্গে ২ জনের বিধিনিষেধ শুধু ‘কাগজে কলমে’
ঈদে হিলি স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ
হিলি দিয়ে কমেছে যাত্রী পারাপার, রাজস্ব নেমেছে ৬০ হাজারে
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম