ঈদে হিলি স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ

হিলি প্রতিনিধি
০৪ জুন ২০২৫, ১৮:০৬আপডেট : ০৪ জুন ২০২৫, ১৮:০৬

ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে টানা ১০ দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ঘোষণা করেছেন সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী পারাপার চালু থাকবে। এ ছাড়া সরকারি ছুটি ব্যতীত কাস্টমস ও বন্দরের কার্যক্রম চালু থাকবে।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম স্বাক্ষরিত পত্রে বিষয়টি ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনকে জানানো হয়েছে। এতে বলা হয়, ৫ থেকে ১৪ জুন পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। ছুটি শেষে ১৫ জুন পুনরায় দুই দেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য চালু হবে।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত ১০ দিন হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। ১৫ জুন পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে।’

হিলি স্থলবন্দর পরিচালনাকারী পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার অশিত স্যানাল বলেন, ‘ব্যবসায়ীরা বন্দর দিয়ে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করেছেন। তবে ঈদুল আজহায় সরকারি ছুটি ব্যতীত অন্যান্য দিন বন্দরের ভেতরের কার্যক্রম চালু থাকবে। এ সময়ে চাইলে আমদানিকারকরা আগের আমদানিকৃত পণ্য কাস্টমসের প্রক্রিয়া সম্পূর্ণ করে খালাস করে নিতে পারবেন।’

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমদানি রফতানি বন্ধ থাকলেও যাত্রী পারাপার চালু থাকবে। ঈদের দিন থেকে শুরু করে সব দিন; সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রীরা যাতায়াত করতে পারবেন।’

/এএম/
সম্পর্কিত
রফতানি কমছে, আমদানি বাড়ছেবড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
পুরোনো বৈদ্যুতিক গাড়ি আমদানির সুযোগ চান ব্যবসায়ীরা
বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ ১০ লাখ টাকার পণ্য ধ্বংস করলো হিলি কাস্টমস
সর্বশেষ খবর
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা