বাংলাদেশ সীমান্তে ফেনসিডিল রেখে ভারতে পালিয়ে গেলো চোরাচালানিরা

পঞ্চগড় প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২১, ২২:২০আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২২:৩৬

পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার দারখোর সীমান্ত থেকে ২৫৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। বুধবার (২৭ অক্টোবর) ভোররাতে ভারত থেকে চালান নিয়ে আসার সময় টহলরত বিজিবি সদস্যরা সেগুলো উদ্ধার করেন।

বিজিবি জানায়, দারখোর বিওপির টহল দল সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। এ সময় ভারত থেকে ফেনসিডিল নিয়ে নদীডাংগী এলাকার মেইন পিলার ৪০৩ ও ৪০৫-এর তিনশ’ গজ বাংলাদেশের অভ্যন্তর দিয়ে চোরাচালানিরা আসছিল। একপর্যায়ে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিলগুলো রেখে তারা ভারতে পালিয়ে যায়। এরপর বিজিবি সদস্যরা ২৫৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেন, যার মূল্য প্রায় দুই লাখ টাকা।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আনিসুর রহমান জানান, সীমান্তে মাদক চোরাচালানে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক ব্যবসা ও সেবন সমূলে উৎপাটন করা হবে।

উদ্ধার ফেনসিডিলগুলো ব্যাটালিয়নে জব্দ করে রাখা হয়েছে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের