সিলেটে অভ্যন্তরীণ বিরোধে ফের ছাত্রলীগ কর্মী খুন

সিলেট প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৬, ০২:০১আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ০২:০৯

হাবীব সিলেটে ছাত্রলীগের অভ্যন্তরীণ বিরোধে খুন হয়েছেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র  ও ছাত্রলীগ কর্মী কাজী হাবীব। মঙ্গলবার রাত ১১টায় নগরীর নয়াসড়ক মাউন্ট এডোরা হাসপাতালে তার মৃত্যু হয়। কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত হাবীব সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ চতুর্থ বর্ষের ছাত্র। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নগরীর শামীমাবাদে অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে হোসাইন আহমদ সাগর ও সোহেলের নেতৃত্বে একদল ছাত্রলীগ কর্মী হাবীবের উপর হামলা চালায়। এ সময় তাকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে তারা। পরে আশপাশের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি ঘটলে তাকে মাউন্ট এডোরা হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
ছাত্রলীগের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়ে দু’ধরনের বক্তব্য পাওয়া গেছে। একটি সূত্র জানান, মিছিলে না যাওয়ায় ক্ষিপ্ত হয়ে সাগরসহ অন্যরা তার ওপর হামলা চালায়। অন্য একটি গ্রুপ জানায়, গ্রুপ বদল করায় এ হামলার ঘটনা ঘটেছে।

মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার জানান, নিজেদের গ্রুপের বিরোধের কারণেই ছাত্রলীগ কর্মী হাবীব খুন হয়েছেন। এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি জানান তিনি।

২০১৪ সালের ১৯ নভেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’পক্ষের বন্দুক যুদ্ধ চলাকালে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র সুমন রায় খুন হন। এর ১৪ মাসের মাথায় খুন হলেন হাবীব।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২১ জানুয়ারি সিলেট সফর করবেন। এর একদিন আগেই এ সংঘর্ষের ঘটনা ঘটল।

/আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম