ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৬, ০৪:১৬আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ০৪:১৯

ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক গ্রেফতার বগুড়ার ধুনটে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ে জিয়ার জন্মবার্ষিকীর অনুষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। ধুনট থানার ওসি (তদন্ত) পঞ্চনন্দ সরকার এ তথ্য নিশ্চিত করেন।
মোখফিজুর রহমান বাচ্চু ধুনট উপজেলার মাঠপাড়া গ্রামের সোনাউদ্দিন মন্ডলের ছেলে।
জানা গেছে, গত বছরের ৯ জানুয়ারি জামায়াত-বিএনপির হরতাল-অবরোধ চলাকালে হুকুম আলী বাসস্ট্যান্ডে পুলিশের সঙ্গে পিকেটারদের সংঘর্ষ হয়। এতে তিন পুলিশ আহত হলে ৮৩ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। পুলিশ ওই মামলায় বিএনপি নেতা বাচ্চুকে গ্রেফতার করে।

এদিকে তাকে গ্রেফতারের প্রতিবাদে পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডলের নেতৃত্বে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল বের করা হয়।

ধুনট থানার ওসি (তদন্ত) পঞ্চনন্দ সরকার জানান, হরতাল-অবরোধ চলাকালে পুলিশের ওপর হামলার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

/আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম