গরুচোর ধরতে গিয়ে হত্যার শিকার কৃষক

মাগুরা প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২১, ১৮:৩৭আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৮:৩৭

গরুচোর ধরতে গিয়ে মাগুরার শালিখায় সাজ্জাদ হোসেন (৩৫) নামে এক কৃষক হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আশরাফ হোসেন এ তথ্য জানান।

আশরাফ হোসেন জানান, শনিবার দিবাগত মধ্যরাতে একটি সংঘবদ্ধ গরুচোর চক্র ট্রাক নিয়ে শালিখা উপজেলার পুকুরিয়া গ্রামে সাহেব আলীর বাড়ি থেকে গরু চুরি করে। চুরির বিষয়টি টের পেয়ে সাহেব আলীর ছেলে সাজ্জাদ হোসেন মোটরসাইকেল নিয়ে ওই ট্রাকের পিছু নেন। মাগুরা সদর উপজেলার আসবা গ্রামে গরুভর্তি ট্রাকটি থামাতে চেষ্টা করলে তাকে চাপা দিয়ে হত্যা করে চোররা পালিয়ে যায়। গরুচোরদের ধরতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম