চুয়াডাঙ্গায় এসএসসির বিদায় অনুষ্ঠানে ফের সংঘর্ষ, আহত ১০

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১০ নভেম্বর ২০২১, ১৮:০৮আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৮:০৮

চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে সংঘর্ষে ১০ শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার (১০ নভেম্বর) জেলার আলমডাঙ্গার নাগদহ ইউনিয়নের নাগদহ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলাকালে দশম শ্রেণি এবং এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, বুধবার সকালে নাগদহ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলছিল। এ সময় একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে পরীক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষ লাঠিসোঁটা ও বাঁশ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১০ শিক্ষার্থী রক্তাক্ত জখম হয়। অবস্থা দেখে পরে স্কুল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নাগদহ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনার অনুষ্ঠানে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিই। পরে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান হয়েছে।’

এর আগে, রবিবার (৭ নভেম্বর) চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ায় আল হেলাল মাধ্যমিক ইসলামী একাডেমি বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান চলাকালে প্রকাশ্যে এসএসসি পরীক্ষার্থী তন্ময় হাসান তপুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ নিয়ে জেলাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম