এআইজি শামসুন্নাহারের পিএইচডি ডিগ্রি লাভ

চাঁদপুর প্রতিনিধি
১০ নভেম্বর ২০২১, ১৮:৫০আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৬:৪৩

টানা দুই বার বাংলাদেশ পুলিশ বাহিনীর জাতীয় প্যারেডে নেতৃত্বদানকারী পুলিশ কর্মকর্তা শামসুন্নাহার পিইচডি ডিগ্রি অর্জন করেছেন। তার থিসিসের বিষয়বস্তু ছিল, ‘বাংলাদেশে পুলিশ প্রশাসনে মানবসম্পদ ব্যবস্থাপনা পদ্ধতির সংস্কার’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তাসনিম আরেফা সিদ্দিকীর তত্ত্বাবধানে এ বিষয়ের অভিসন্দর্ভের জন্য তাকে সম্প্রতি পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়। শামসুন্নাহার বর্তমানে এআইজি পদে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ‘বাংলাদেশের স্থানীয় সরকারে অংশগ্রহণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন’ বিষয়ে গবেষণাকর্ম সম্পাদনের মাধ্যমে তিনি ২০০৫ সালে এমফিল ডিগ্রি লাভ করেন। এ ছাড়া তিনি ২০০৭ সালে চেভেনিং স্কলারশিপের মাধ্যমে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহাম থেকে এমবিএ (পাবলিক সার্ভিস ইন্টারন্যাশনাল) ডিগ্রি লাভ করেন।

বর্তমানে তিনি ইতালিতে ইউনাইটেড নেশনস গ্লোবাল সার্ভিস সেন্টারের (ইউএনজিএসসি) স্ট্যান্ডিং পুলিশ ক্যাপাসিটি’তে (এসপিসি) হিউম্যান রিসোর্স অফিসার হিসেবে কর্মরত আছেন।

এআইজি শামসুন্নাহার তার এই অর্জনের বলেন, ‘সারাজীবনই দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। এটি আমাকে আরও এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে।’

ইতোপূর্বে শামসুন্নাহার পুলিশ সুপার হিসেবে চাঁদপুর ও গাজীপুরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি ফরিদপুরের সন্তান। তার বাবা শামসুল হক ভোলা মাস্টার একজন বীর মুক্তিযোদ্ধা এবং ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান।

/এমএএ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের