না. গঞ্জে ৫ খুন

শিগগিরই হত্যা রহস্য উন্মোচন হবে: পুলিশ সুপার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৬, ২২:৪২আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ২২:৪৪

Narayanganj-spখুব শিগগিরই নারায়ণগঞ্জের আলোচিত ৫ খুনের রহস্যের উন্মোচন হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ড. খন্দকার মহিদউদ্দিন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে শহরের বাবুরাইলে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘এটি একটি জঘন্য হত্যাকাণ্ড। আমরা নিরবিচ্ছিন্ন তদন্ত করছি। এজন্য আমরা রাত দিন প্রতি মুহূর্ত কাজ করছি। তদন্তের স্বার্থেই আমাদের এখানে একাধিকবার আসতে হচ্ছে। কারণ তদন্তের অনেক বিষয় একটির সঙ্গে অপরটি সম্পর্কিত থাকে। এছাড়া ঘটনার কারণ ও সময়গত অবস্থানের বিষয়টিও নিশ্চিত হতে হয়।’

তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিতভাবে বলতে পারি তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। খুব শিগগিরই এ হত্যা রহস্যের উন্মোচন হবে।’

এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোখলেছুর রহমান, সদর মডেল থানার ওসি আব্দুল মালেক, তদন্তকারী সংস্থা ডিবি পুলিশের পরিদর্শক (তদন্ত) এম এ খায়েরসহ অন্যরা।

প্রসঙ্গত ১৬ জানুয়ারি রাতে বাবুরাইল এলাকা থেকে তাসলিমা, তার ছেলে শান্ত ও মেয়ে সুমাইয়া, ভাই মোরশেদুল ওরফে মোশারফ ও জা লামিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। তাদেরকে মাথায় ভোতা অস্ত্রের আঘাতে ও কয়েকজনকে শ্বাসরোধে হত্যা করে ঘাতকরা। রবিবার সকালে নিহত তাসলিমার স্বামী শফিকুল ইসলাম বাদী হয়ে ভাগ্নে মাহফুজ, ঢাকার কলাবাগানের নাজমা ও শাহজাহানের নাম উল্লেখ করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওইদিন রাতেই মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

/আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি