চুরি করে পালানোর সময় ৬২ বস্তা রাবারসহ আটক ১

টাঙ্গাইল প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২১, ১৯:৩৩আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৯:৩৩

টাঙ্গাইলের কালিহাতীতে চুরি হওয়া ৬২ বস্তা কাঁচা রাবার জব্দ করেছে পুলিশ। সে সময় জীবন (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। রবিবার (২৮ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ময়মনসিংহ লিংক রোড থেকে রাবার বহনকারী পিকআপ ভ্যানসহ ওই যুবককে আটক করা হয়। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত রাতে এ তথ্যটি নিশ্চিত করেন।

আটক জীবন জামালপুর জেলার মেলান্দহ উপজেলার পশ্চিম ঝাউগড়া গ্রামের জহিরুল হকের ছেলে।

ইয়াসির আরাফাত বলেন, ‘মধুপুর পীরগাছা রাবার বাগানের ব্যবস্থাপক কেএম মাহবুব আলম জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে জানান, তাদের বাগানের অপরিশোধিত রাবার অজ্ঞাত দু-তিন জন ব্যক্তি চুরি করেছে। তারা পিকআপ ভ্যানযোগে রাবারগুলো নিয়ে পালিয়ে যাচ্ছে। পরে মহাসড়কের ময়মনসিংহ লিংক রোডে অভিযান চালানো হয়। সে সময় ওই রাবার বহনকারী পিকআপভ্যানসহ এক যুবককে আটক করা হয়।’

তিনি আরও বলেন, ‘পিকআপ ভ্যান থেকে ৬২ বস্তায় তিন হাজার ২২৪ কেজি রাবার জব্দ করা হয়। পরে মাহবুব আলম বাদী হয়ে কালিহাতী থানায় মামলা দায়ের করেন। জব্দ রাবার ও আটক যুবককে কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের