পুলিশে চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়ায় গ্রেফতার ১

রাজশাহী প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২১, ১৭:৫৪আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১৭:৫৪

রাজশাহীতে কনস্টেবল পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে হাবিব রহমান (২৬) এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বাগমারা থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার হাবিব বাগমারা উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত হাকিম শাহর ছেলে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতেখায়ের আলম জানান, উপজেলার সাইধারা গ্রামের জাফর হোসেনের ছেড়ে আব্দুল হাইকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে হাবিব নয় লাখ টাকার চুক্তি করেন। একই সঙ্গে কৌশলে ব্যাংকের চেকের দুটি পাতা এবং একশ’ টাকা মূল্যের তিনটি ননজুডিশিয়াল ফাঁকা স্ট্যাম্প নেন। এ ছাড়া পুলিশ নিয়োগ পরীক্ষার আগে হাবিব প্রার্থী আব্দুল হাইয়ের কাছ থেকে নগদ ৫৭ হাজার টাকা নেন। পরবর্তী সময়ে আব্দুল হাই নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হলে হাবিবের কাছ থেকে টাকা, ব্যাংকের চেক ও স্ট্যাম্প ফেরত চান। হাবিব সেসব ফেরত না দেওয়ার জন্য টালবাহানা শুরু করেন ও বিভিন্নভাবে ভয়ভীতি-হুমকি প্রদর্শন করেন এবং মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আরও জানান, এ বিষয়ে বাগমারা থানায় একটি প্রতারণা মামলা হয়েছে। হাবিবকে গ্রেফতারের পাশাপাশি তার কাছ থেকে ওই টাকা, ব্যাংকের চেকের পাতা এবং স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে