মামলা তুলে নিতে বাদীর বাড়িতে হামলার অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২১, ১৭:৩৯আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৭:৩৯

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মহিষগাড়ি গ্রামে মামলা তুলে নিতে বাদীর ভাঙচুরের অভিযোগ উঠেছে আসামিপক্ষের বিরুদ্ধে। জানা গেছে, বুধবার রাতে বাদীর বাড়িতে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে বেশ কয়েকজন প্রবেশ করে মামলা তুলে নিতে হুমকি দেয়। এতে বাদীর পরিবার জীবননাশের আশঙ্কায় রয়েছে।

মামলার বাদী একুব্বর হোসেন জানান, গত ৫ নভেম্বর তার শিশুসন্তান বাড়ির পাশে খেলা করছিল। এ নিয়ে বাড়ি পাশের বাবুল মণ্ডলের সঙ্গে বাকবিতন্ডা হয়। এরই এক পর্যায়ে বাবুল মণ্ডলের সমর্থকরা একুব্বরের শিশুসন্তানসহ পরিবারের লোকজনকে মারধর করেন। এ ঘটনায় ঝিনাইদহ আদালতে একুব্বর বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে মামলা করেন। মামলা করায় বাবুলের লোকজন বিভিন্ন সময় মামলা তুলে নিতে হুমকি দেন। হুমকি দেওয়ায় মামলার বাদী একুব্বর থানায় জিডি করেছেন। এরপর বুধবার রাতে আসামি বাবুল মণ্ডল, লুলু মণ্ডল, আলমগীর মণ্ডল ও উজ্জ্বল হোসেন রাত সাড়ে ১১টায় দেশী অস্ত্র নিয়ে ঘরের দরজা ভেঙে বাদীর বাড়িতে প্রবেশ করেন। ঘরে ঢুকে বাদীর গলায় রামদা ঠেকিয়ে মামলা তুলে নিতে বলেন। পরে বাড়ির লোকজন ঠিক পেয়ে ছুটে আসলে তাদের উপরেও চড়াও হয় আসামিপক্ষ। তারা কুপিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এতে আতঙ্কে দিন পার করছে বাদীর পরিবার।

এ বিষয়ে মামলার আসামি বাবলু বলেন, ‘এমন কোনও ঘটনা ঘটেনি। আমাদের ফাঁসাতে চক্রান্ত করা হচ্ছে।’

শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম