ট্রাকচাপায় এনজিও কর্মকর্তা নিহত

বগুড়া প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২১, ১৭:২৬আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৭:২৬

বগুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবদুল্লাল আল হাবিব (৩৪) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার সকালে কাহালু উপজেলার ডেপুইল এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। কাহালু থানার এসআই নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্বজনরা জানান, নিহত আবদুল্লাল আল হাবিব বগুড়া পৌর উচ্চ বিদ্যালয়ের সাবেক দফতরি ও শহরের মালগ্রাম খন্দকারপাড়ার দৌলতুজ্জামানের ছেলে। তিনি রেইনবো বগুড়া গ্রæপ নামে একটি এনজিওর কাহালু শাখার ব্যবস্থাপক ছিলেন। হাবিব সোমবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে কাহালুর কর্মস্থলে যাচ্ছিলেন। সাড়ে ৯টার দিকে তিনি বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের কাহালু উপজেলার ডিপুইল এলাকায় পৌঁছেন। সেখানে মোটরসাইকেলের টায়ার পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। এ সময় বগুড়াগামী অজ্ঞাত একটি ট্রাকের চালক তাকে পিষ্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই হাবিবের মৃত্যু হয়।

এসআই নাজমুল হক জানান,  মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কাহালু থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ঘাতক ট্রাকের চালককে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি