শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে আহত ৪০

সুনামগঞ্জ প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২১, ০৮:৪৯আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ০৮:৪৯

সুনামগঞ্জের দিরাই উপজেলার কদম্বতলী গ্রামে দুটি পরিবারের দুই শিশুর মধ্যে ঝগড়া হয়। পড়ে শিশুদের সঙ্গে দুই পরিবারের সদস্যরা এসে যোগ দেন। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে ৪০ জন আহত হন। আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের বশির মিয়ার ছেলে শিশু জিল্লুর রহমানের সঙ্গে টর্চলাইট নিয়ে অপর এক শিশুর ঝগড়া হয়। শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই পরিবারের সদস্যরা একে অন্যের প্রতি ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের ৪০ জন আহত হন। পরে মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন– আশিক মিয়া (৫৫), দিলশান মিয়া (৩৫), ফুলরাজ মিয়া (৩০), মনরাজ মিয়া (২৮), ধনরাজ মিয়া (২৫), মনিরা বেগম (১৮), সুজিনা বেগম (১৮), জিল্লুর রহমান (১৩), এমদাদুল হক (৪০), জহির মিয়া (৩৫), সোহাগ মিয়া (২২), সাদির মিয়া (৩৫), শামসুল ইসলাম (৩৫) আনহার মিয়া (২৩), রাজু মিয়া (১৫), লিটন মিয়া (২০), কাজল মিয়া (৫০), আবু সায়েদ (২১), আবু তালিব (১২) গুলফান বিবি (৩০), আতিক মিয়া (২৫), হাবিবুর রহমান (২৫), ফজল হক (৬০)।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তার বেলায়েত হোসেন বলেন, ‘মারামারির ঘটনায় ৪০ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং ভর্তি আছেন ১২ জন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।’

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি শান্ত রয়েছে। টর্চলাইট নিয়ে দুই পরিবারের শিশুরা ঝগড়া লিপ্ত হলে পরে বড়রা এসে যোগ দেয়। দুই পরিবারের মধ্যে পূর্বশত্রুতার আছে। ইটপাটকেলের আঘাতে ছোটখাটো জখম হয়েছে। চার জনের আঘাত একটু গুরুতর, বাকিরা সামান্য আহত হয়েছেন।’

/এমএএ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের