১৫ ঘণ্টা পর গ্লাস ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে

টাঙ্গাইল প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২১, ১৪:২৭আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৪:২৭

প্রায় ১৫ ঘণ্টা পর টাঙ্গাইলের মির্জাপুরের নাসির গ্লাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক রেজাউল করিম এ তথ্যটি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়।

রেজাউল করিম জানান, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়ায় অবস্থিত গ্লাসওয়্যার কারখানাটিতে রাত ১১টার দিকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। পরে টাঙ্গাইল, মির্জাপুর, বাসাইল, সখীপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসসহ মোট নয়টি ইউনিটের দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিচতলার একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়।

ওই ফ্যাক্টরির এজিএম জয়নাল আবেদীন বলেন, ‘দীর্ঘ সময় পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। তারপরও কালো ধোঁয়া বের হচ্ছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু বলা যাচ্ছে না। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

/এমএএ/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম