বগুড়ায় আরও ৯ নেতাকে আ.লীগ থেকে বহিষ্কার

বগুড়া প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২১, ১০:০৭আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১১:০০

ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় বগুড়ায় নতুন করে আরও নয় নেতাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আল রাজি জুয়েল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে। এতে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে।

এ নিয়ে জেলায় মোট ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলো।

বহিষ্কৃতরা হলেন– বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম লিটন; কাহালু উপজেলার সদর ইউনিয়নে উপজেলা যুবলীগ সভাপতি পিএম বেলাল হোসেন; নারহট্ট ইউনিয়নে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আলহাজ আবদুল রহিম প্রামাণিক; কালাই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শ্রমিক লীগের সাবেক নেতা আবু তাহের সরদার হান্নান, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রুবেল হোসেন ও উপজেলা জননেত্রী শেখ হাসিনা পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান আলী; নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগ নেতা মজনুর রহমান মজনু ও আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ হেল বাকী এবং ভাটগ্রাম ইউনিয়নে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল দৌলা ববি।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জানান, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের এই নয় নেতাকে অব্যাহতি প্রদান করা হয়েছে। গত দ্বিতীয়, তৃতীয় ও আসন্ন চতুর্থ ধাপের নির্বাচনে নৌকার বিপক্ষে অবস্থান নেওয়ায় তৃণমূলের সুপারিশে এ নিয়ে ৪০ জনকে স্ব স্ব পদ থেকে অব্যাহতি (বহিষ্কার) দেওয়া হয়েছে। এ ছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাদের বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।

 

/এমএএ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম