৩ জানুয়ারি থেকে ট্যাংকলরিতে জ্বালানি বহন বন্ধ

খুলনা প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২১, ১৬:২৫আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৬:২৫

সারাদেশে আগামী ৩ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ট্যাংকলরিতে জ্বালানি বহন বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব ও খুলনা বিভাগীয় সেক্রেটারি শেখ ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

শেখ ফরহাদ বলেন, ‘ট্যাংকলরির ভাড়া বৃদ্ধির দাবিতে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন এ কর্মসূচি ঘোষণা করেছে। ডিজেলের মূল্য বৃদ্ধি পেলেও ট্যাংকলরির ভাড়া বাড়েনি। অথচ বাসভাড়া বৃদ্ধি করা হয়েছে। এ জন্য সম্প্রতি কেন্দ্রীয় সভায় আগামী ৩ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ট্যাংকলরিতে জ্বালানি বহন বন্ধ ঘোষণা করা হয়েছে।’

এদিকে, খুলনা বিভাগীয় কমিটির সভায় বলা হয়, ৪ নভেম্বর জ্বালানি তেল ডিজেলের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। কিন্তু ট্যাংকলরির ভাড়া বৃদ্ধি করা হয়নি। অথচ তেলের মূল্য বৃদ্ধির অনেক আগে থেকেই ট্যাংকলরির চ্যাসিস, ট্যাংকার, আয়কর বৃদ্ধি (৮ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা), খুচরা যন্ত্রাংশসহ ড্রাইভারের বেতন কয়েকগুণ বৃদ্ধি পাওয়ায় ট্যাংকলরিতে বিনিয়োগ কয়েকগুণ বেড়েছে। তখন থেকেই ট্যাংকলরির ভাড়া বৃদ্ধির জন্য সংশ্লিষ্টদের বারবার পত্র দেওয়া হলেও ট্যাংকলরির ভাড়া বাড়ানো হয়নি।

সভায় বলা হয়, তেলের মূল্য বৃদ্ধির দুই দিন পরই বাসভাড়া বাড়ানো হয়। কিন্তু ট্যাংকলরি ভাড়া বৃদ্ধি করা হয়নি। কৃষি, কৃষক, পাওয়ার স্টেশনকে সচল রাখতে এবং অত্যাবশ্যকীয় পণ্য হিসাবে দীর্ঘদিন ধরে লোকসান দিয়ে ট্যাংকলরি চালু রাখা হয়েছে। বর্তমানে লোকসানের মাত্রা কয়েকগুণ বৃদ্ধি পাওয়ায় এবং সংশ্লিষ্টদের ট্যাংকলরির প্রতি অবহেলার কারণে আগামী ৩ জানুয়ারি থেকে ট্যাংকলরি ভাড়া বৃদ্ধি না করা পর্যন্ত ট্যাংকলরিতে জ্বালানি বহন বন্ধ থাকবে এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় কমিটি। তারই পরিপ্রেক্ষিতে ২১ ডিসেম্বর সভার মাধ্যমে খুলনা বিভাগীয় কমিটি কেন্দ্র ঘোষিত কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করে এবং খুলনা বিভাগসহ বৃহত্তর ফরিদপুর জেলায় ৩ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ট্যাংকলরিতে জ্বালানি পরিবহন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

/এমএএ/
সম্পর্কিত
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
তেলের পর এবার বাড়তে পারে বিদ্যুতের দাম, চাপে ভোক্তারা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম