আরও ২ লাশ উদ্ধার, অক্ষত জামা-কাপড় শুধু পুড়েছে মুখ

ঝালকাঠি প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২১, ১৮:৪৫আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৯:২০

অভিযান-১০ লঞ্চে আগুনের পঞ্চম দিনে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে ভেসে ওঠা দুটি লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড। স্থানীয়দের কাছে খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে তারা।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে জেলার সুগন্ধা নদীর নাপিতের হাট এলাকা থেকে আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে ঝালকাঠির ফায়ার সার্ভিস। এরপর দুপুরে ঝালকাঠি লঞ্চঘাট এলাকা থেকে ৭-৮ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেন বরিশালের কোস্টগার্ড সদস্যরা।

জানা গেছে, এখন পর্যন্ত এ ঘটনায় মোট ৪২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। জেলা পুলিশ, জেলা প্রশাসন ও রেড ক্রিসেন্ট আলাদাভাবে নিখোঁজের তালিকা করেছে।

আগুনে পোড়া অভিযান-১০ লঞ্চ

ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সুগন্ধা ও বিষখালী নদীতে ভেসে ওঠে আরও দুটি লাশ। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরিরা লাশ উদ্ধার করে। তারা জানিয়েছেন, উদ্ধার করা যুবকের মুখ আগুনে পোড়া। গায়ে সোয়েটার রয়েছে। তবে এখনও তার পরিচয় শনাক্ত হয়নি।

ঝালকাঠি সদর থানার ওসি (অপারেশন) আবদুল মালেক জানান, কোস্টগার্ড খবর পেয়ে যে লাশটি উদ্ধার করেছে তার বয়স আনুমানিক ১৩ থেকে ১৪ বছর। পরনে শার্ট, গেঞ্জি ও ফুল প্যান্ট ছিল। লাশের মুখ পুড়ে যাওয়ায় চেনা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। শনাক্ত করা গেলে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুতের সাবস্টেশনে আগুন
কারওয়ান বাজা‌রের আগুন নিয়ন্ত্রণে
ঝুটের গোডাউনে লাগা আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
নেপালে বন্যা: সুড়ঙ্গে আটকা কর্মীদের ঘিরে বাড়ছে উৎকণ্ঠা
নেপালে বন্যা: সুড়ঙ্গে আটকা কর্মীদের ঘিরে বাড়ছে উৎকণ্ঠা
টিভিতে আজকের খেলা (১ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১ সেপ্টেম্বর, ২০২৬)
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে যা বললেন রশিদুজ্জামান মিল্লাত
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে যা বললেন রশিদুজ্জামান মিল্লাত
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা