পোশাকশ্রমিককে ধর্ষণ, কারখানা ম্যানেজার গ্রেফতার

সাভার প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২১, ১৭:১৮আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৭:১৮

সাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় এক নারী শ্রমিককে ইনজেকশনের মাধ্যমে অচেতন করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় কারখানার অ্যাডমিন ম্যানেজার জাহাঙ্গীরকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে আশুলিয়া থানার পরিদর্শক জামাল সিকদার বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতার জাহাঙ্গীর মনোহরগঞ্জ থানাধীন সাকতলা গ্রামের ইয়াকুব আলী পাটোয়ারীর ছেলে।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত ১৮ ডিসেম্বর ওই নারী আশুলিয়ার বেরন এলাকার একটি গার্মেন্টে চাকরি নেন। পরে ২১ ডিসেম্বর স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে রক্ত দেওয়ার কথা বলে কারখানার নিচতলায় নেওয়া হয়। সেখানে আগে থেকেই কারখানার অ্যাডমিন ম্যানেজার জাহাঙ্গীরসহ আরও দুজন ছিল। পরে কৌশলে ইনজেকশন পুশ করে অচেতন করে সংঘবদ্ধ ধর্ষণের পর কার্টনের ওপর ভুক্তভোগীকে রেখে চলে যায়। প্রায় দুই থেকে তিন ঘণ্টা পর তার জ্ঞান ফিরে এলে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

এদিকে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে ভুক্তভোগী তার পরিবারের সদস্যদের নিয়ে কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানাতে এলে নিরাপত্তাকর্মী ও জাহাঙ্গীর তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে কারখানা থেকে বের করে দেয়। পরে বিষয়টি অন্যান্য শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন তারা।

আশুলিয়ার থানার পরিদর্শক জামাল সিকদার বলেন, ‘এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। কারখানার অ্যাডমিন ম্যানেজারকে গ্রেফতার করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ভর্তি করা হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম