হাসপাতালে চিকিৎসাধীন ২ জন পালালেন হাতকড়াসহ

মানিকগঞ্জ  প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২১, ২০:৪৭আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ২০:৪৭

মানিকগঞ্জের সাটুরিয়ায় পুলিশি হেফাজতে চিকিৎসাধীন দুই ব্যক্তি হাতকড়াসহ পালিয়েছেন। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া দুজন হলেন- টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিন এলাকার আব্দুল মজিদ মিয়ার ছেলে শাহ আলম (৩০) এবং একই উপজেলার গাজরা এলাকার আজমত আলীর ছেলে জসিম মিয়া (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সাটুরিয়া উপজেলার ধানকোড়া এলাকায় মাসুদ রানা নামে একজনের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যাচ্ছিলেন তারা। সাহেবপাড়া গ্রামবাসী ধাওয়া করলে চুরি করা মোটরসাইকেলটি রেখে অপর একটি মোটরসাইকেলে করে ওই দুই যুবক দ্রুত সটকে পড়েন। তবে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কমলপুর গ্রামবাসী তাদেরকে আটক করে গণপিটুনি দেন। এতে শাহ আলম ও জসিমের মাথা-নাক ফেটে আহত হন তারা।

খবর পেয়ে তাদের আটক করে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হলে তাদের একজনের মাথায় আট সেলাই এবং আরেকজনের নাকে চার সেলাই করেন দায়িত্বরত চিকিৎসক। পরে তাদের চিকিৎসার জন্য থানার দুই পুলিশ সদস্যকে পাহারা রাখা হয়।

সাটুরিয়া থানার ওসি মো. আশরাফুল আলম জানান, হাসপাতালে পাহারায় থাকা পুলিশ সদস্যরা শৌচাগারে যাওয়ার পর ওই দুই ব্যক্তি কৌশলে হাতকড়া পড়া অবস্থায় পালিয়ে যান। তাদের ধরার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

/এফআর/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে