হিলিতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, তীব্র শীতে বিপাকে খেটে খাওয়া মানুষ

হিলি প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২১, ১১:৪৯আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৪:১৫

দেশের সবচেয়ে উত্তরের জেলা দিনাজপুরের হিলিতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি ও হিমেল বাতাস শীতের মাত্রা বাড়িয়ে দিয়েছে। দুই দিন ধরে সূর্যের দেখা মিলছে না। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

রিকশাচালক খালেদ হোসেন বলেন, দুই দিন ধরে সূর্যের দেখা নেই। এদিকে প্রচন্ড বাতাস বইছে। এতে রিকশা চালাতে কষ্ট হচ্ছে। এমন আবহাওয়ায় মানুষের চলাচল কমে যাওয়ায় আয় কমেছে।

দিনমজুর রায়হান হোসেন বলেন, হিলিতে কয়েক দিন ধরে শীত কমতে শুরু করেছিল। কিন্তু বুধবার (২৯ ডিসেম্বর) সকাল থেক বাতাস বইছে। এতে শীত বেড়ে গেছে। গতকাল সারাদিন সূর্যের দেখা মেলেনি। আজ সকাল থেকেও একই অবস্থা। গতকাল কোনও কাজ পাইনি। 

হিলিতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি ও হিমেল বাতাস শীতের মাত্রা বাড়িয়ে দিয়েছে

পথচারী ইব্রাহিম শেখ বলেন, বুধবার দু-এক ফোটা বৃষ্টি হওয়ায় তাপমাত্রা আগের তুলনায় কমেছে। এর ওপর আজ সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে শীত যেমন বেড়েছে তেমনই বাড়ির বাইরে বের হয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

দিনাজপুরের আবহাওয়া অধিদফতরের ইনচার্জ তোফাজ্জল হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দিনাজপুর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯২ শতাংশ, গতিবেগ ঘণ্টায় ৫-৬ কিলোমিটার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘণ্টায় ৮-১৪ কিলোমিটার পর্যন্ত বাতাস বইতে হতে পারে। 

দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দিনাজপুরে, ৫.২ মিলিমিটার। আজ রাত থেকে তাপমাত্রা আরও কমতে পেতে পারে বলে জানান তিনি।

আরও পড়ুন: আবহাওয়ার খবর

/এসএইচ/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
চার অঞ্চলে ঝড়ের আভাস
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের