এসএসসিতে পাসে সেরা ময়মনসিংহ শিক্ষা বোর্ড

ময়মনসিংহ প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২১, ১৪:৫৭আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৫:০৯

এবারের এসএসসি পরীক্ষায় গড় পাসের হারে শীর্ষ হয়েছে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এই বোর্ডে পাসের হার ৯৭ দশমিক ৫২ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৯২ জন।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলায় এক হাজার ২৯২টি প্রতিষ্ঠান থেকে এক লাখ ৩০ হাজার ৮৬৩ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে এক লাখ ২৭ হাজার ৬১৮ পরীক্ষার্থী।

ময়মনসিংহ জেলায় ৫৬ হাজার ৯৩৭ জন পাস করেছে। এ ছাড়া নেত্রকোনায় ২৩ হাজার ৩১৯, জামালপুরে ৩০ হাজার ২৪৭ ও শেরপুরে ১৭ হাজার ১১৫ জন পাস করেছে।

ময়মনসিংহ বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক কামাল হোসেন জানান, বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন। এর পরপরই এসএসসির ফল প্রকাশ করা হয়েছে। 

প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে ৩০ নভেম্বর শেষ হয়। এবার মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্য উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। মোট পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ।

/এসএইচ/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
একটি পরীক্ষাও সুষ্ঠুভাবে নিতে পারে না: মোদিকে ‘বিশ্বগুরু’ বলে কটাক্ষ রাহুলের
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম