বাবাকে হত্যা করে ৭ মাস লাশ লুকিয়ে রাখলো ছেলে

খুলনা প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২১, ২৩:২৫আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ২৩:২৫

খুলনার রূপসা উপজেলার শোলপুরে বাবাকে হত্যার পর বাড়ির সেপটিক ট্যাংকে সাত মাস লাশ লুকিয়ে রাখলো বড় ছেলে নিয়ামুল ইসলাম তানভীর। ​বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকালে নিহতের ছোট ছেলের তথ্য অনুযায়ী গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

​এ ঘটনায় তানভীর (১৮) ও তার সহযোগী জুম্মনকে (৪০) আটক করা হয়েছে। বিকালে বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত এনামুল হক (৫০) শোলপুরের বাসিন্দা ছিলেন।

রূপসা থানার ওসি সরদার মোশাররফ হোসেন বলেন, চলতি বছরের ৯ মে বাবার মাথায় শিল দিয়ে আঘাত করে হত্যা করে তানভীর। পরে সহযোগী জুম্মনকে নিয়ে লাশ বাড়ির শৌচাগারের সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখে। পরবর্তী সময়ে এনামুল হক কোথাও চলে গেছেন কিংবা পানিতে পড়ে মারা গেছেন বলে এলাকায় প্রচারণা চালায় তানভীর। এনামুল হক আগে থেকে মৃগী রোগী হওয়ায় স্থানীয়রা তার কথা বিশ্বাস করেন। বুধবার (২৯ ডিসেম্বর) সকালে ছোট ভাই নাঈমকে মারধর করে তানভীর। 

এতে ক্ষিপ্ত হয়ে নাঈম বাবাকে হত্যার কথা সবাইকে জানিয়ে দেয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নাঈমের তথ্য অনুযায়ী সেপটিক ট্যাংক থেকে গলিত লাশ উদ্ধার করে পুলিশ।

ওসি সরদার মোশাররফ হোসেন বলেন, বিষয়টি জানার পর তানভীরকে গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। এরপর তানভীর ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়।

/এএম/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম