‘১০টা মার্ডার করা লাগলে তাই করে আনবেন’

কুমিল্লা সংবাদদাতা
৩১ ডিসেম্বর ২০২১, ১৬:২৮আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১৬:২৮

‘মাইর খাওয়া যাবে না। মাইর দিয়ে আসতে হবে। এটা আমার নির্দেশ। তার জন্য যদি ১০টা মার্ডারও করা লাগে, তাই করে আনবেন। আমি বাকিটা দেখবো ইনশাআল্লাহ।’

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের প্রচারণায় নেমে এক বৈঠকে এ কথা বলেন কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মো. আউয়াল খানের ছেলে মিজানুর রহমান। বক্তব্যের ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার আউয়াল খান ওই ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও থানা আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক। ভিডিওটি কয়েকদিন আগের।

এক মিনিট দুই সেকেন্ডের ভিডিওটিতে মিজানুর রহমান বলছেন, ‘আমি এই জনসভায় বলে যাচ্ছি, আমার একটা লোকের যদি এক ফোটা রক্ত ঝরে, আপনারা ১০ ফোটা রক্ত নিয়ে আসবেন। বাকিটা আমি দেখবো। চুল পরিমাণও ছাড় দেবো না। মিজান কী জিনিস, এখনও জোগাড় ইউনিয়নের অনেক লোক জানে না। যখন নমিনেশন নিয়া আসছি তখন থেকে জানা উচিত, মিজান কী জিনিস?’

এ বিষয়ে জানতে চাইলে মিজানুর রহমান বলেন, ‘এসব ভিডিও এডিট করা। আমি থানায় মামলা করবো, এই অপপ্রচারের জন্য।’

 প্রার্থী ইঞ্জিনিয়ার মো. আউয়াল খান বলেন, ‘এগুলো আমাদের প্রচারণার বাধা মাত্র। আমরা এসবের প্রতিবাদ জানাই।’

এ বিষয়ে চান্দিনা থানা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ বলেন, ‘ভিডিওটি আমি গতকাল রাতে দেখেছি। এটি দুঃখজনক। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।’

এ বিষয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা আলোচনা করছি।’

চান্দিনা থানার ওসি আরিফুর রহমান বলেন, ‘আমি ভিডিওর বিষয়ে জেনেছি। ইতোমধ্যে তদন্ত শুরু করেছি। তদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে।’

/এফআর/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি