হিলিতে আরও কমেছে তাপমাত্রা, শীতে বিপর্যস্ত জনজীবন

হিলি প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২২, ১৩:১৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৫:২২

দিনাজপুরের হিলিতে তাপমাত্রা আরও কমেছে। সেই সঙ্গে কুয়াশা ও পশ্চিমা বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কাজ না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন অনেক শ্রমিক।

সকাল থেকে কুয়াশা ঝরছে। এ কারণে দিনের বেলাতেও সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। তবে বেলা বাড়ার পর কুয়াশা কেটে যাচ্ছে। কিন্তু সারাদিনই বইছে হিমেল বাতাস। অনেক বেলা পর্যন্ত সূর্যের দেখা মিলছে না।

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুর ১২টার পর সূর্যের দেখা মেলায় তাপমাত্রা কিছুটা বাড়লেও বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছে। তবে বিকালের পর থেকে তাপমাত্রার পারদ নামছে। তীব্র শীতে সন্ধ্যার পর বাজার ও রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে যাচ্ছে।

শ্রমিক মেহেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, তিন দিন ধরে হিলিতে তীব্র শীত। সকালে প্রচন্ড কুয়াশা ও সারাদিন হিমেল বাতাস বইছে। শীতে কাজের সন্ধানে বের হওয়া মুশকিল হয়ে পড়েছে। কিন্তু কাজ না করলে সংসার চলবে কীভাবে? তাই তীব্র শীত উপেক্ষা করে কষ্ট করে বের হতে হচ্ছে। 

ভ্যানচালক খালেদ হোসেন বলেন, শীতে ভ্যান চালাতে কষ্ট হয়। এদিকে শীতের কারণে সড়কে মানুষের চলাচল কমে গেছে। যাত্রী না পেয়ে রোজগার কমে গেছে।

দিনাজপুর আবহাওয়া অধিদফতরের ইনচার্জ তোফাজ্জল হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, দিনাজপুর অঞ্চলে গতকালের চেয়ে তাপমাত্রা আরও কমেছে। আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৪ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টা ৪-৬ কিলোমিটার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০-১২ কিলোমিটার পর্যন্ত হতে পারে। দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের কিছু কিছু স্থানে মৃদু শৈতপ্রবাহ বিরাজ করছে।

আরও পড়ুন:
আজকের আবহাওয়ার খবর। 
তাপমাত্রার খবর। 

/এসএইচ/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম