শপথ নিতে গিয়ে নলছিটি পৌরসভার কাউন্সিলর গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০১৬, ২১:১৮আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ২১:২৪

গ্রেফতার

ঝালকাঠির নলছিটি পৌরসভার ৮নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন লাভলুকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথবাক্য পাঠ শেষে নলছিটি ফেরার পথে দুপুর ২টার দিকে বরিশালের কাশিপুর এলাকা থেকে নলছিটি থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে এস আই আতিকুল ইসলাম তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পরে ঝালকাঠি আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আতিকুল ইসলাম জানান, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নলছিটি পৌরসভা নির্বাচন চলাকালে ওই ওয়ার্ডের অনুরাগ মাদ্রাসার কাছে আওয়ামী লীগ নেতা কামালকে কুপিয়ে ফেলে রাখার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি হিসেবে লাভলুকে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনায় গত ১২ জানুয়ারি কামালের ভাতিজা ইকবাল বাদী হয়ে ৮ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর লাভলুসহ ১৯ জনকে আসামি করে নলছিটি থানায় একটি মামলা দায়ের করে।

/টিএন/আপ: এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম