নির্বাচনের আগের রাতে মারা গেলেন নৌকার প্রার্থী

কুমিল্লা প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২২, ২৩:০০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ২৩:২৪

নির্বাচনের আগের দিন রাতে মারা গেলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১২ নম্বর ভানী ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামান ভূঁইয়া মুকুল। 

রবিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, কুমিল্লার একটি হাসপাতালে মারা গেছেন নুরুজ্জামান। চিকিৎসক বলেছেন, হৃদরোগে তার মৃত্যু হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, নুরুজ্জামান উপজেলার ১২ নম্বর ভানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক উন নবী তালুকদার বলেন, চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামান ভূঁইয়া মুকুল মারা গেছেন বলে শুনেছি। নির্বাচন স্বভাবিকভাবে স্থগিত হওয়ার কথা। তবে এই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। 

জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, ভানী ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মারা গেছেন। যদি আমাদের হাতে তার মৃত্যুসনদ আসে আমরা শুধু চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত করবো।

/এএম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী