কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০১৬, ১৯:০৭আপডেট : ২৬ জানুয়ারি ২০১৬, ১৯:১০

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ ও হোসেনপুর উপজেলায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় রুমানা আক্তার (৭) ও ফাহিম আহমেদ (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ২টা থেকে ৩টার মধ্যে এ দুইটি দুর্ঘটনা ঘটে।
করিমগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক মজুমদার জানান, রুমানা করিমগঞ্জ উপজেলার চামটা ঘাট থেকে কিশোরগঞ্জ শহরে আসার জন্য পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে বেলা ২টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে। কিছুদূর আসার পর অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে আহত হয়। তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে মিঠামইন উপজেলার ঘাগড়া গ্রামের নাসির উদ্দিনের মেয়ে।
অপরদিকে, জেলার হোসেনপুর উপজেলায় অন্য একটি ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় ফাহিম নামে এক শিশু মারা যায়। বেলা ৩টার দিকে উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিম গোবিন্দপুর ইউনিয়নের গণমানপুরা গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু মোল্লা জানান, ফাহিম উপজেলার পরিষদের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশা চাপা দিলে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ফাহিমকে কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ফাহিমের মৃত্যু হয়।

/আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের