সুবর্ণচরের ২ ইউনিয়নে বিপুল ভোটারের উপস্থিতি

নোয়াখালী প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২২, ১০:০০আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১০:২০

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ও চরজুবলি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতিতে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে এ ভোট গ্রহণ চলবে। শীত উপেক্ষা করে ভোটকেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

উপজেলা নির্বাচন কমিশনের তথ্যমতে, দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৫ জন, সাধারণ সদস্য পদে ৫৩ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ২৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দুটি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ৭১ হাজার ৬১৯ জন।

দীর্ঘ সারিতে অপেক্ষা করছেন ভোটাররা জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম পিপিএম জানান, নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ৫০৫ জন পুলিশ, ৫৫৯ জন আনসার, ৩৭ জন র‌্যাব ও ৬০ জন বিজিবি সদস্যসহ মোট এক হাজার ১৬১ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচন ডিউটিতে পুলিশ সদস্যদের বডি ওর্ন ক্যামেরা ব্যবহৃত হচ্ছে।

চর জব্বর ইউনিয়নের চেওয়াখালী দাখিল মাদ্রাসা কেন্দ্রে অপেক্ষমাণ নারী ভোটার তিনি আরও জানান, ভোট চলাকালে বহিরাগত সন্ত্রাসী, কেন্দ্রে বিশৃঙ্খলাকারীদের কঠোরভাবে দমন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সুপ্রিম কোর্ট বার নির্বাচন১১ হাজারের মধ্যে ভোট দিলেন ৪০৪৮ আইনজীবী
বৈরী আবহাওয়ার মধ্যে চলছে ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী