চট্টগ্রামে কমেছে শনাক্তের হার

চট্টগ্রাম সংবাদদাতা
১০ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৭আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৭

চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) শনাক্তের হার ৬ দশমিক ৯৪ শতাংশে নেমেছে। বুধবার শনাক্তের হার ছিল ১১ দশমিক ৩৩ শতাংশ। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২১৭ জন।

এই নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৪ হাজার ৫৪২ জনে। আর মৃতের সংখ্যা এক হাজার ৩৬০ জন।

বৃহস্পতিবার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ‘গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৩ হাজার ১২৩ জনের নমুনা পরীক্ষায় ২১৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৬ দশমিক ৯৪ শতাংশ। শনাক্তদের মধ্যে ১১১ নগরের এবং ১০৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।’

গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৭৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৪৮ জন, অ্যান্টিজেন টেস্টে ১৪ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২১ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ১৯ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১১ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৫ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ১১ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ৮ জন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম