চট্টগ্রামে আরও ৬ জনের শরীরে করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ জুলাই ২০২৫, ১৬:৪৭আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১৬:৪৭

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চট্টগ্রামের ১০টি হাসপাতাল ও ল্যাবে ১১৮ জনের করোনা পরীক্ষা হয়। এর মধ্যে একটি হাসপাতাল ও ল্যাবে ৬ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়।

বৃহস্পতিবার (৩ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নগরীর শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ১৬ জনের পরীক্ষায় ৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

আক্রান্ত ৬ জনের মধ্যে সকলেই নগরীর বাসিন্দা। চট্টগ্রামে চলতি বছরে এখন পর্যন্ত ১৭১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে ১৬ জন জেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে শিশু ১, নারী ৮৫ ও পুরুষ ৮৫ জন রয়েছেন। চট্টগ্রামে গত জুন মাসে করোনা আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪ জন নারী।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১০টি হাসপাতালে ১১৮ জনের পরীক্ষা হয়। এর মধ্যে একটি হাসপাতালে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। করোনা মোকাবিলায় জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ দেওয়া হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান