গোপালগঞ্জে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ফজলুল হক মনি সাংস্কৃতিক উৎসব

গোপালগঞ্জ প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০১৬, ১১:১৮আপডেট : ২৭ জানুয়ারি ২০১৬, ১১:১৯

গোপালগঞ্জে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী শেখ ফজলুল হক মনি সাংস্কৃতিক উৎসব। গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্মৃতি অডিটোরিয়ামে গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত এ সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করবেন প্রধান অতিথি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহা-পরিচালক লিয়াকত আলী লাকী।

জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ  এ সব তথ্য জানিয়েছেন। গোপালগঞ্জ
সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধনের পর আওয়ামী যুব লীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ওপর স্মৃতিচারণ অনুষ্ঠিত হবে। গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেবেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক ও  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান।
সাংস্কৃতিক উৎসবের প্রথম দিনে বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা করবেন। এরপর বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পী ও কলাকুশলীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির এ্যাক্রোবেটিক দলের এ্যাক্রোবেটিক শো প্রদর্শণের মধ্য দিয়ে প্রথম দিনের বর্নাঢ্য সাংস্কৃতিক আয়োজনের সমাপ্তি ঘটবে।

/আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের