কেরোসিন দিয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

যশোর প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫:১৬আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫:১৮

কেরোসিন দিয়ে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে মো. ফয়সাল (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে কোতয়ালি থানার এসআই মো. মহিউদ্দিন যশোর সদরের মুনসেফপুর গ্রাম থেকে তাকে আটক করেন।

ফয়সাল মুনসেফপুর গ্রামের জব্বার বিশ্বাসের ছেলে।

এ ঘটনায় নিহত জান্নাতির বাবা মো. ইমামুল কোতয়ালি থানায় একটি মামলা করেন। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ইমামুল ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। মেয়ে জান্নাতিকে গত বছরের ১০ অক্টোবর বিয়ে দেন। বিয়ের সময় জামাই ফয়সালকে মোবাইল ফোন ও সোনার আংটি দেন। ফয়সাল প্রায়ই যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। ঘটনার দিন গত ১৯ ফেব্রুয়ারি বেলা ১২টার দিকে নিজ ঘরে জানালা-দরজা বন্ধ করে জান্নাতির হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় ফয়সাল। সে সময় জান্নাতির আর্তচিৎকারে স্থানীয়রা এসে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠান। ২৩ ফেব্রুয়ারি বেলা ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে এসআই মহিউদ্দিন বলেন, ‘ফয়সালের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

 

 

/আরকে/এমএএ/
সম্পর্কিত
স্ত্রীকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় ৪ দিনের রিমান্ডে স্বামী
রায়ের প্রতিক্রিয়ায় এসআই মালেকের চিৎকার‘আগুন দিয়েছে এএসআই মনির, রাজসাক্ষীও জড়িত ছিল’
মব হত্যার বিচার দ্রুত হবে কি
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি