ট্রেনে ও ভোটকেন্দ্রে আগুনের ঘটনায় উদ্বিগ্ন মানবাধিকার কমিশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২৪, ১২:০৪আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১২:০৪

শুক্রবার রাতে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের চারটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ছাড়া সারা দেশের বিভিন্ন স্থানে ভোটকেন্দ্রে আগুন, ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করছে কমিশন।

কমিশন চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, এটি নিছক দুর্ঘটনা নয় বরং বর্তমান অবস্থার প্রেক্ষিতে এটি একটি ইচ্ছাকৃতভাবে ঘটানো নাশকতামূলক ঘটনা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধারণাও নাশকতা। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও দুর্ভাগ্যজনক।

তিনি আরও বলেন, জাতীয় মানবাধিকার কমিশন এ ঘটনায় মর্মাহত, উদ্বিগ্ন। এ অগ্নিকাণ্ডের ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত ও দগ্ধ হয়েছেন, তাদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

দায়িত্ব পালনের ক্ষেত্রে কারও কোনও ব্যর্থতা ছিল কি না, তা যেমন যথাযথ তদন্তের মাধ্যমে চিহ্নিত করতে হবে, একই সঙ্গে আগামী দিনগুলোতে যেকোনও ধরনের নাশকতা প্রতিরোধ ও মোকাবিলায় সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন।

/জেইউ/এনএআর/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম