মাদকসহ গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতাকর্মীকে অব্যাহতি

কুমিল্লা প্রতিনিধি
০৫ মার্চ ২০২২, ১৭:৪৯আপডেট : ০৫ মার্চ ২০২২, ১৭:৫২

মাদকসহ গ্রেফতার হওয়ার পর অব্যাহতি দেওয়া হয়েছে কুমিল্লায় মনোহরগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক লীগের চার নেতাকর্মীকে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দফতর সম্পাদক মো. আরিফুল হাসান খান বাপ্পী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অব্যাহতি দেওয়া চার নেতাকর্মী হলেন– মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ওরফে সুমন, উত্তর হাওলা ইউনিয়নের আহ্বায়ক আব্দুল হালিম ওরফে অভি, যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিন ও সদস্য মো. শামীম।

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুদ্দিন আহমেদ পাপ্পু শনিবার বিকালে বলেন, ‘ওই চার জনের মাদকদ্রব্যসহ গ্রেফতার হওয়ার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই এ বিষয়ে জরুরি সিদ্ধান্ত গ্রহণ করে এবং সংগঠনের কেন্দ্রীয় কার্যনিবাহী সংসদের নেতৃবৃন্দকে অবহিত করে যাবতীয় দায়িত্ব থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।’

এর আগে, বৃহস্পতিবার রাতে জেলার মনোহরগঞ্জগামী একটি প্রাইভেট কার তল্লাশি করে ২০ বোতল ফেনসিডিলসহ ওই চার জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় আটক প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো-গ-১৭-৯৭৬৯) মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নান হিরণের বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

/এমএএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের