দ্বিতীয় দিনের মতো ব্রাহ্মণবাড়িয়ায় পেট্রোল সংকট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৭ মার্চ ২০২২, ১৯:০০আপডেট : ০৭ মার্চ ২০২২, ১৯:০০

কোনও ঘোষণা ছাড়াই রবিবার দুপুরের পর থেকে ব্রাহ্মণবাড়িয়ার সর্বত্র জ্বালানি তেল পেট্রোল বিক্রি বন্ধ রয়েছে। এ জন্য জেলার সর্বত্র পেট্রোলের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। এতে গ্রাহকরা অনেকটাই বিপাকে পড়েছেন। তবে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ এবং খুচরা বিক্রেতারা বলছেন, চাঁদপুর ও শ্রীমঙ্গল ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকায় এই সংকটের সৃষ্টি হয়েছে।

মেসার্স জিল্লুর রহমান ফিলিং স্টেশনে পেট্রোল নিতে আসা রফিকুল ইসলাম ও কার্তিক চৌধুরী বলেন, ‘শনিবার থেকে মোটরসাইকেল নিয়ে পেট্রোলের জন্যে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন পেট্রোল পাম্প ও খুচরা দোকানে ঘুরেছি। কোথাও না পেয়ে ফিরে গেছি। আজ আবার এসেছি, পেট্রোল না পেয়ে অকটেন দিয়ে জ্বালানি ঘাটতি মেটাচ্ছি।’ তারা দ্রুত সমস্যার সমাধানের দাবি জানান।

ফিলিং স্টেশনের ম্যানেজার জাফর ইমাম হিমেল বলেন, ‘চাঁদপুর, শ্রীমঙ্গল ডিপোতে চাহিদা দিয়েও ডিপো থেকে পেট্রোল পাওয়া যাচ্ছে না। কী কারণে সংকট তারা সেটিও স্পষ্ট করে আমাদের জানাতে পারেনি। এ কারণে ক্রেতাদের কাছে নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। বিষয়টি দ্রুত সমাধান করা প্রয়োজন।’

বাংলাদেশ সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব ফারহান নূর বলেন, ‘আমাদের ব্রাহ্মণবাড়িয়া পেট্রোল পাম্পের মালিক এবং খুচরা বিক্রেতারা মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও চাঁদপুর ডিপো থেকে পেট্রোল সংগ্রহ করে থাকেন। সম্প্রতি  ডিপো থেকে পেট্রোল সরবরাহ বন্ধ রাখার কারণে জেলায় সংকট সৃষ্টি হয়েছে।’

তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ায় ১৫টি পেট্রোল পাম্প থেকে দৈনিক ২০ হাজার লিটার পেট্রোল প্রয়োজন হয়। দ্রুত এই সমস্যার সমাধান না করা হলে সংকট আরও ঘনীভূত হবে। গ্রাহক ভোগান্তি বাড়বে।

 

/এমএএ/
সম্পর্কিত
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
তেলের পর এবার বাড়তে পারে বিদ্যুতের দাম, চাপে ভোক্তারা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম