বাজার তদারকিতে ভোক্তা অধিদফতরের সঙ্গে মাঠে মেয়র

কুড়িগ্রাম প্রতিনিধি
০৯ মার্চ ২০২২, ১৯:০৯আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৯:০৯

সয়াবিন তেলের বাড়তি মূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার তদারকিতে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুড়িগ্রাম। বুধবার (৯ মার্চ) কুড়িগ্রাম পৌর এলাকায় বাজার তদারকিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সঙ্গে পৌর মেয়র কাজিউল ইসলাম যোগ দেন।

এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে সয়াবিন তেলের মূল্য যাচাই করেন মেয়র। অভিযানে বেশ কিছু প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বাজার তদারকি দল।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুড়িগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘বুধবার সদর উপজেলার ভোকেশনাল মোড়, গড়ের পাড়, মোঘলবাসা এবং কেতার মোড়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গড়ের পাড়ের অভিযানে পৌর মেয়র আমাদের সঙ্গে বাজার তদারকিতে যোগ দেন।’

তিনি আরও জানান, অভিযানে পৌর এলাকার ভোকেশনাল মোড়ে দুটি প্রতিষ্ঠানকে ফায়ার এক্সটিংগুইশার ও বিস্ফোরক অধিদফতরের লাইসেন্স ছাড়া অতিরিক্ত সংখ্যক গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও বিক্রির অপরাধে দণ্ড দেওয়া হয়। স্টার কমিউনিকেশন ও দৃশ্য টেলিকম নামে ওই দুটি প্রতিষ্ঠানে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।

এ ছাড়া মোঘলবাসা বাজারে বেশি দামে সয়াবিন তেল বিক্রির অপরাধে মণ্ডল স্টোরকে পাঁচ হাজার টাকা এবং কেতার মোড় বাজারে বোতলজাত সয়াবিন খুলে বিক্রির অপরাধে আরেকটি দোকানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রফিকুল ইসলাম এবং সদর থানার পুলিশ এ অভিযানে সহযোগিতা করে।

/আরকে/এমএএ/
সম্পর্কিত
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
ঈদ ঘিরে মসলার দামে অস্থিরতা, বেড়েছে নিত্যপণ্যেরও 
এতদিন কেউ খবর নেয়নি, ডিমের দাম বাড়তেই কেন এত হইচই
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের