ভাইয়ের পাতা ইঁদুর মারার ফাঁদে কৃষকের মৃত্যু

নাটোর প্রতিনিধি
২৩ মার্চ ২০২২, ১৭:১১আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৭:১১

নাটোর সদর উপজেলার কালিকাপুর আমহাটি গ্রামে ভাইয়ের পাতা বৈদ্যুতিক তারের ইঁদুর মারার ফাঁদে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সদর থানার ওসি নাছিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত কৃষকের নাম নজরুল ইসলাম (৪৬)। তিনি আমহাটি গ্রামের বাসিন্দা।

ওসি নাছিম আহমেদ সংশ্লিষ্ট পরিবারের বরাতে জানান, কৃষক আনোয়ার হোসেন ইঁদুর মারার জন্য ধানের জমির আইলে মঙ্গলবার রাতে বৈদ্যুতিক তার দিয়ে ঘিরে দেন। বুধবার সকালে ওই আইল দিয়ে নিজ জমিতে কাজ করতে যাচ্ছিলেন তার ছোট ভাই নজরুল ইসলাম। আইলে পা দিতেই বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এক প্রশ্নের জবাবে ওসি বলেন, প্রাথমিকভাবে এই ঘটনায় ইউডি মামলা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
রিলিফের সরকারি চাল ব্যবসায়ীর গুদামে, বললেন ‘লোভে পড়ে করেছি’
রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ
৪৫ টাকা চায়ের বিল নিয়ে বাগবিতণ্ডা গড়ালো সংঘর্ষে, আহত ১৩
সর্বশেষ খবর
ইউএস ওপেনে ম্যাচ থামলো গাঁজার গন্ধে!
ইউএস ওপেনে ম্যাচ থামলো গাঁজার গন্ধে!
বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনগণের ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক
বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনগণের ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোয় উইটকফ-কুশনার
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোয় উইটকফ-কুশনার
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ