প্রেমে বাধা দেওয়ায় ফেসবুক স্ট্যাটাস দিয়ে কিশোরের আত্মহত্যার অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি
২৭ মার্চ ২০২২, ১৯:৫৮আপডেট : ২৭ মার্চ ২০২২, ২০:৩০

মাদারীপুরের শিবচরে সুমন চৌকিদার (১৬) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, রবিবার (২৭ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার কুতুবপুরের সাহেববাজারের একটি দোকান থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

সুমন কুতুবপুর এলাকার আলেপ চৌকিদারের ছেলে। সে সাহেববাজারের দুলাল ব্যাপারীর মালিকানাধীন মার্কেটে লাবিব হাসন ইলেকট্রনিক্স দোকানের কর্মচারী ছিল।

ওসি বলেন, ‘দুপুরে ছেলেটির লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানতে পেরেছি, একটি মেয়ের সঙ্গে সুমনের প্রেমের সম্পর্ক ছিল। যা নিয়ে তার বাবা একটু শাসন করেছিলেন। এর জেরে বাবার ওপর অভিমান করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সে আত্মহত্যা করে। আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হচ্ছে।’

তিনি আরও জানান, এ ঘটনায় সন্ধ্যার দিকে সুমনের বাবা আলেপ হোসেন বাদী হয়ে শিবচর থানায় একটি অপমৃত্যু মামলার আবেদন করেন।

/এমএএ/
সম্পর্কিত
ধর্ষণের অভিযোগে আটক যুবককে মারধর করে পুলিশে দিলো জনতা
দোকানে পেট্রল মজুত করে বেশি দামে বিক্রি, ১০০ লিটার উদ্ধার
খামারে আগুন, পুড়ে মরলো গরু-ছাগল-হাঁস
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান