ব্রাহ্মণবাড়িয়ায় মেয়ের বিয়ে নিয়ে বাবা-চাচার পক্ষের সংঘর্ষ, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২২, ১৭:২৩আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১৭:২৩

মেয়ে বিয়ে দেওয়া নিয়ে মতপার্থক্যের কারণে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মেয়ের বাবার পক্ষের সঙ্গে চাচার পক্ষের লোকদের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ডালপা গ্রামে এই ঘটনা ঘটে।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে তিন দাঙ্গাবাজকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন– জাহের মিয়া, আঞ্জর আলী ও আলাউদ্দিন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ডালপা গ্রামের প্রবাসী খুরশিদ মিয়া গত একসপ্তাহ আগে তার মেয়েকে একই এলাকার দানু মিয়ার ছেলের সঙ্গে বিয়ে দেন। এই বিয়েতে খুরশিদ মিয়ার ভাইদের সম্মতি ছিল না। বিয়ের পর থেকেই খুরশিদের পরিবারের সঙ্গে ভাইদের মনোমালিন্য সৃষ্টি হয়। পর এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

এ বিরোধের জের ধরে সোমবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন জনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে দুলাল (৫৫), নুরুজ্জামান (৪৫), লিটন মিয়া (৫৫), রজব আলী (৫০), আবু হানিফকে (৪৫) ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

এ ব্যাপারে উপজেলার ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক বকুল বলেন, ‘মেয়ে বিয়ে দেওয়া নিয়ে ডালপা গ্রামে সংঘর্ষ হয়েছে। এতে ১০ থেকে ১২ জন আহত হয়েছে বলে শুনেছি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর্জা মো. হাসান বলেন, ‘খবর পাওয়ার পর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছেন। বিয়ে দেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে এই সংঘর্ষ হয়েছে। পুলিশ তিন দাঙ্গাবাজকে আটক করেছে। বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী