ধানক্ষেতে হাঁস যাওয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

মোংলা প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২২, ১২:৫৬আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১২:৫৬

বাগেরহাটের রামপালে ধানক্ষেতে হাঁস প্রবেশের ঘটনা কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ওমর ফারুক ওরফে আজাবুর ফকির (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৬ এপ্রিল) বিকালে রামপাল উপজেলার উজুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওমর ফারুক ও তার ভাই মো. মিজান (৪৮) আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন।

নিহত ওমর ফারুক উজুলকুর গ্রামের মৃত আমির আলী ফকিরের ছেলে। তিনি মোংলা ইপিজেডের একটি ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।

ওমর ফারুকের খালাতো ভাই কাজী ফিরোজ আহমেদ বলেন, ‘ধানক্ষেতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে বুধবার বিকালে ওমর ফারুকের সঙ্গে তার প্রতিবেশী ও নিকটাত্মীয় আলীর বাকবিতণ্ডা ও ঝগড়া হয়। স্থানীয়দের হস্তক্ষেপে ঝগড়া থেমে গেলে ওমর ফারুক মসজিদে আসরের নামাজ পড়তে যান। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে বাড়ি যাওয়ার সময় আলী, কামাল, মোহাম্মদ ও জামাল তার ওপর হামলা করে। আলীর হাতে থাকা ধারালো অস্ত্রের কোপে ওমর ফারুক মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামপাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার বলেন, ‘জমিতে হাঁস যাওয়া কেন্দ্র করে হামলার ঘটনায় একজন নিহতের খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নিহতের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের