পরিবারে ঠাঁই হয়নি বৃদ্ধার, আশ্রয় দিলেন ইউএনও

বগুড়া প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২২, ২১:০৫আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ২১:০৫

বগুড়ার গাবতলীতে সন্তানদের বিরুদ্ধে গুলজান বেওয়া (৮০) নামে এক বৃদ্ধাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই বৃদ্ধা শহরের কলোনি এলাকায় তাজমা সিরামিক কারখানার সামনে যাত্রী ছাউনিতে আশ্রয় নেন। খবর পেয়ে শুক্রবার (৮ এপ্রিল) রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সমর কুমার পাল তাকে উদ্ধার করে শিশু পরিবারে আশ্রয় দিয়েছেন।

গুলজান বেওয়া জানান, তার বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের টিওরপাড়া গ্রামে। স্বামী অনেকদিন আগে মারা গেছেন। তিন ছেলে হজরত, হোসেন ও মোহাম্মদ এবং এক মেয়ের বিয়ে হয়েছে। ছেলেরা ঠিকমতো খেতে দেয় না, দেখভালও করেন না। তিনি ভিক্ষা করেন। ছেলেরা খাবার দেন না আবার ভিক্ষা করাও পছন্দ করেন না। তাই দুই-তিন দিন আগে গুলজান বেওয়াকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন ছেলেরা। এরপর তিনি বগুড়া শহরের কলোনি এলাকায় পৌরসভার একটি যাত্রী ছাউনিতে আশ্রয় নেন। এক ব্যক্তির ফোন পেয়ে শুক্রবার রাত ১১টার দিকে সদর ইউএনও সমর কুমার পাল সেখানে যান। পরে তিনি গুলজান বেওয়াকে সদর উপজেলায় নিয়ে যান।

বাড়ি ফিরতে চান কিনা? এমন প্রশ্নে কান্নাজড়িত কণ্ঠে গুলজান বেওয়া জানান, ছেলেরা তার ভরণপোষণের দায়িত্ব নিতে চান না।

ইউএনও জানান, ছেলেরা খাবার না দিয়ে ওই বৃদ্ধাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। তাকে আপাতত শহরের ফুলবাড়ি এলাকায় সরকারি শিশু পরিবারে রাখা হয়েছে। এ ছাড়া তার পরিবারের খোঁজ-খবর নিতে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলা হয়েছে। সন্তানরা ফিরিয়ে না নিলে শিশু পরিবার বা বৃদ্ধাশ্রমে রাখা হবে তাকে। সেখানেও সম্ভব না হলে ইউএনও নিজেই তার দেখভাল করবেন।

বগুড়ার গাবতলীর ইউএনও রওনক জাহান জানান, ওই বৃদ্ধার পরিবারের সদস্যদের খুঁজে বের করতে ফেসবুকের গ্রুপে তথ্য দিয়েছেন। তবে শনিবার বিকাল পর্যন্ত তার পরিবারের সন্ধান পাওয়া যায়নি।

 

 

/আরকে/এমএএ/
সম্পর্কিত
মাংস সংগ্রহ করে বাড়ি ফিরছেন শ্রমজীবীরা
গাবতলী হাট: দাম কম থাকলেও নেই ক্রেতা, বেপারীদের হাহাকার
গরু কিনতে গিয়ে কাদায় লুটোপুটি, গাবতলী হাটে চরম ভোগান্তি
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম