মাংস সংগ্রহ করে বাড়ি ফিরছেন শ্রমজীবীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৬, ২২:১৪আপডেট : ২৮ মে ২০২৬, ২২:১৪

ঈদের দুদিন আগে জামালপুর থেকে ঢাকায় এসেছিলেন আবুল হোসেন। বউকেও নিয়ে এসেছিলেন। এই দম্পতির ঢাকায়  উদ্দেশ্য, কোরবানির গরুর মাংস সংগ্রহ করা। এসব মাংসের কিছু বিক্রি ও কিছু গ্রামের বাড়িতে নিয়ে যাবে তারা। ঈদের দিন মৌসুমি কসাইয়েরও কাজ করেছেন আবুল।

দিন শেষে সংগ্রহ করা মাংস গুছিয়ে এখন গ্রামের বাড়িতে যাচ্ছেন এই দম্পতি। আবুল হোসেন বলেন, “প্রতি বছর ঈদের সময় ঢাকায় আসি। কসাইয়ের কাজ করি, আবার গরুর ভাগের মাংসও নিয়ে যাই। কিছু আত্মীয়-স্বজনকে দেবো, আর কিছু বিক্রি করি।”

শুধু আবুল হোসেন নন, এমন অনেক শ্রমজীবী ও মৌসুমি কসাই কোরবানি ঈদকে কেন্দ্র করে ঢাকায় আসেন। কেউ কসাইয়ের কাজ করেন, কেউ আবার দিনভর বিভিন্ন বাসাবাড়ি থেকে মাংস সংগ্রহ করেন। ঈদের দিন শেষে সেই মাংস নিয়েই তারা ফিরেন গ্রামের বাড়িতে। কারও হাতে পলিব্যাগ, কারও কাঁধে বস্তা, আবার কেউ বরফ দিয়ে মাংস সংরক্ষণ করে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন।

গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, অনেকেই ককশিট ও পলিব্যাগে ভরে মাংস নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দিচ্ছেন। টার্মিনাল এলাকায় মাংস সংরক্ষণের জন্য বরফও বিক্রি হতে দেখা যায়।

অনেকের সঙ্গে রয়েছে গরু কাটার সরঞ্জাম ভর্তি ব্যাগ ও বস্তা। সারাদিন কাজ শেষে বাড়তি কিছু আয় আর সংগ্রহ করা মাংস নিয়েই ঈদের রাতে বাড়ি ফিরছেন এসব শ্রমজীবী মানুষ।

/এসএনএস/এবিএম/
সম্পর্কিত
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে
সর্বশেষ খবর
বাংলাদেশের অর্থনীতি নিয়ে কেন এত উদ্বেগ আইএমএফের 
বাংলাদেশের অর্থনীতি নিয়ে কেন এত উদ্বেগ আইএমএফের 
বিশ্বকাপ জিতে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, পেছালো আর্জেন্টিনা
বিশ্বকাপ জিতে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, পেছালো আর্জেন্টিনা
শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান
শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত